যেসব তথ্য এখানে আছে সেগুলো অবশ্যই নিজেরাও যাচাই করে নিবেন। আমাদের এসব ইনফরমেশনের ভিত্তিতে ডিশিসন নিলে সেটা একান্তই নিজস্ব ব্যাপার। আমিনস ক্রিয়েটিভিটি দায়ী থাকবে না।
যদি আপনার কাছে মনে হয় এই উত্তর টা অন্যভাবে লিখলে ইউজার হিসেবে আপনার হেল্প হত তাহলে আমাদেরকে কাইন্ডলি লিখে সেন্ড করবেন, যদি মনে হয় কোন ইনফরমেশন ভুল আছে, তাহলেও কাইন্ডলি আমাদেরকে জানাবেন।
যদি মনে হয় অন্যান্য আরও কিছু প্রশ্ন এড করা দরকার, সেগুলো আমাদেরকে জানাবেন।
যে কোন ধরনের সহযোগীতা একান্ত কাম্য।
১। USMLE পরীক্ষা দিতে মোট কত খরচ হয়? ধাপ অনযায়ী খরচগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
1) ECFMG registration fee: $160
2) Step 1 এবং 2CK এর জন্য এপ্লিকেশন ফি দিতে হয় যা বর্তমানে 1000 USD
*এডিশনাল ফি হচ্ছে-
এলিজিবিলিটি এক্সটেন্ড করতে ৭০ ডলার (নির্ধারিত সময়ে পরীক্ষা না দিলে সেক্ষেত্রে প্রযোজ্য)
শিডিউল ফি ৮০ ডলারের কাছাকাছি। *রিসোর্সের মধ্যে আবশ্যকীয় হচ্ছে UWorld।
Study materials :
1) First aid & Pathoma
2) Online uworld -
6 months subscription -439 dollar
1 year subscription - 539 dollar
2 year subscription -719 dollar
3) NBME fees- $60 per NBME
(Note: It's totally upto the candidate, how many nbmes he/ she wants to take.But, securing constant about 70% in back to back 3 nbmes suggests that he / she is ready to take the exam)
এই খরচটুকু সবার জন্য প্রযোজ্য। এর বাইরে কেউ কোচিং বা অন্য কোন ম্যটেরিয়াল ব্যবহার করলে তার খরচ যোগ হবে।
২। রেসিডেন্সি ম্যাচের জন্য পরীক্ষাগুলোতে কত নম্বর পেতে হয়, নাকি পাশ করাই যথেষ্ট?
উত্তরঃ স্টেপ ১ বর্তমানে পাশ করলেই হয়, পাশ নাম্বার ১৯৬। USMLE স্টেপ ২ তে স্কোরের ব্যাপার আছে, স্কোরের ভিত্তিতে অগ্রাধিকার পাবে। ২১৪ পেলে পাশ হয় এই স্টেপে।
৩। রেসিডেন্সি ম্যাচের ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
উত্তরঃ বর্তমানে USMLE Step 1, USMLE Step 2, OET পাশ করে ECFMG certified হতে হয়। এরপর USA তে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ক্লিনিকাল রোটেশন সম্পন্ন করে Letter of Recommendation নিতে হয়। এরপর এসব তথ্যসহ রেসিডেন্সিতে বিভিন্ন প্রোগ্রামে ERAS এর মাধ্যমে এপ্লাই করতে হয়। আপনার সিভি যদি প্রোগ্রামের পছন্দ হয় তাহলে আপনাকে ভাইভার জন্য ডাকা হবে। ভাইভাতে আপনি ভাল করলে ওরা আপনাকে র্যাংক করবে, আপনিও র্যাংক করবেন। এরপর ম্যাচের রেজাল্ট বের হয়। আপনার র্যাংক এবং প্রোগ্রামের র্যাংক মিলে গেলে আপনি ম্যাচড হয়ে গেলেন। এটাকেই বলে ম্যাচিং। এগুলো সম্পর্কে ইউটিউবে খুঁজ লে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
৪। ইনকাম কখন থেকে শুরু করা যায় আর শুরুর দিকে ইনকাম কত?
উত্তরঃ রেসিডেন্সির শুরু থেকেই আপনাকে স্যালারি দিবে। একেক প্রোগ্রামে একেক স্যালারি। তবে গড়ে বছরে ৫০-৬০ হাজার ডলার পাবেন, কিছু প্রোগ্রামে আরও বেশি দেয়।
৫। Uworld এর বাইরে কি কি কিনতে হয়?
উওরঃ uworld এর বাইরে First aid, pathoma এই ২ টা বই কিনতে হয়। এছাড়া, এক্সামে বসা যাবে কি নাহ সেটা যাচাই করতে কিছু NBME দিতে হয়।
৬। USMLE সংক্রান্ত ব্যাপারের পেমেন্ট মেথড সম্পর্কে জানতে চাই। নিজের ব্যাংক একাউন্ট থাকার প্রয়োজন আছে কি?
উত্তরঃ নিজের ব্যাংক বা কার্ড দিয়ে করতে পারবেন, নিজের না থাকলে অন্য যে কারোর ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন।
৭। এমন কোন Apps বা others way আছে কিনা, যার মাধ্যমে কোন একটা টপিক পড়ার পর ওই টপিক এর USMLE standard question সলভ করা যাবে। যাতে করে usmle question pattern নিয়ে ধারণাও পাওয়া যায়, আবার পড়ারও একটা রিভিউ হয়ে যায়?
উওরঃ UW Q bank দেখতে পারেন। আরও কিছু প্রশ্ন ব্যাংক আছে, যেমন kaplan, lecturio.
৮। ডেডিকেটেডলি পড়াশোনা করলে স্টেপ-১ এর প্রস্তুতির জন্য কেমন সময় প্রয়োজন?
উওরঃ এটা ডিপেন্ড করে ডেডিকেশন এবং প্রিভিয়াস বেসিকের উপর। কারও ৬ মাস, কারও ৮ মাস, কারও ১০ মাস, কারও বা এর চেয়েও বেশি/কম লাগতে পারে।
৯। Boards and Beyond এর ভিডিওগুলো দেখা কতটুকু উপকারী?
উওর: যাদের বেসিক কিছুটা ক্লিয়ার আছে আগে থেকেই তাদের জন্য এটা ভাল রিসোর্স। Material যাই হোক, UW solve করতেই হবে। যে বই পড়লে বা ভিডিও দেখলে UW সহজে সলভ করা যায় সেটাই ঐ ব্যক্তির জন্য বেস্ট রিসোর্স।
১০। USMLE Step 3 কোথায় দিতে হয় এবং কত নম্বরের পরীক্ষা?
উত্তরঃ Step 3 USA গিয়ে দিতে হয়। ৩০০ নম্বরের পরীক্ষায় সবাই মোটামটিু ১৯৬-২৫৬ পেয়ে থাকে। রেসিডেন্সি ম্যচের জন্য এটা দেয়া বাধ্যতামলক ূ নয়, তবে কেউ Step 3 দিয়ে ম্যচের এপ্লাই করলে সে অন্যদের থেকে এগিয়ে থাকবে।
১১। Step 2 এর পরেই কি USA চলে যাওয়া যায়?
উত্তরঃ Step 1 & 2 শেষ করার পরের করণীয় হচ্ছে অব্জার্ভারশিপ বা ক্লিনিকাল রোটেশন করা। সাথে সম্ভব হলে Step 3 দেওয়া। এই কাজ করতে হলে অবশ্যই আপনাকে USA যেতে হবে। বাংলাদেশে সাধারনত অনেকেই Step 1 & 2 স্টেপগুলো শেষ করে রোটেশন ম্যনেজ করে এবং সেই আলোকে ভিসার আবেদন করে যদি ভিসা না থাকে। ভিসার আবেদন গৃহীত হলে আপনি USA যাওয়া আসা করতে পারবেন। তবে ইন্ডিয়া পাকিস্তান সহ অন্যান্য দেশের স্টু ডেন্টরা আন্ডারগ্রাডে থাকা অবস্থাতেই এসব রোটেশন করে। এটাই বেস্ট।
১২। MBBS এর পর USA গেলে কী কী করা যাবে? বাংলাদেশ এর তু লনায় ওখানে কোন সুযোগগুলো ভালো?
উত্তরঃ বাংলাদেশে MBBS এর পরে আমেরিকায় গেলে Post Doc Research Assistant হিসেবে জয়েন করা যায়। এছাড়া বেসিক সাবজেক্টগুলোতে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ আছে। তবে USA তে ডাক্তারি করতে চাইলে USMLE দিতেই হয়। স্যালারি স্ট্রাকচার, পড়াশোনার মান বাংলাদেশের চেয়ে ভাল। কিন্তু সবার জন্য Pros & Cons আছে।
১৩। USMLE আর PLAB এর প্রস্তুতি কি একই?
উওরঃ আসলে usmle এর পড়াশুনা এমনভাবে গুছানো যাতে আপনি এই পড়া দিয়ে যেকোন এক্সাম এ বসতে পারবেন। Plab এর জন্য এই USMLE পড়াশুনা প্লাস আলাদা যে প্রশ্নব্যাংক সেটা সলভ করলেই হবে।
১৪। ECFMG রেজিস্ট্রেশন টা করার জন্য অফিসিয়াল ভাবে কাজ করে এমন কোন অর্গানাইজেশন আছে?
উওর : নিজে নিজেই ECFMG রেজিস্ট্রেশন করতে পারেন। অনেকেই ইউটিউবের হেল্প নিয়ে রেজিস্ট্রেশন করে। Dreamers medical academy facebook গ্রুপেও এগুলার উপর অনেক পোস্ট পাবেন। এছাড়া youtube এ ও অনেক ভিডিও এভেইলেবল।
তারপরেও যদি প্রফেশনাল সার্ভিস নিতে চান যেন আপনার ঝামেলা কম হয়, তাহলে Dreamers medical academy এর প্রফেশনাল সার্ভিস টিমের হেল্প নিতে পারেন যারা খুব অল্প ফি নিয়ে আপনার এই রেজিস্ট্রেশন প্রসেস এ হেল্প করবে।
১৫। USMLE এর জন্য কি ইন্টার্নশীপ কমপ্লিট করা লাগে?
উত্তরঃ ইন্টার্নশীপ বাধ্যতামূলক না। এটা ছাড়াও এপ্লাই করা যায়। বাট আমাদের এডভাইস হল সুযোগ থাকলে ইন্টার্নশীপ করা উচিত। এটা আমাদের মেডিকেল লাইফের সবচেয়ে মেমোরেবল টাইম। অনেক কিছুই পাওয়া যায় যেটা লাইফে আর কখনোই পাবেন না।
১৬। USMLE এর প্রিপারেশন আগে শুরু করব নাকি ফাইনাল প্রফ পাশ করে শুরু করব?
উত্তরঃ আপনি USMLE দেন বা না দেন, মেডিকেলের পড়াশোনা শুরু করছেন মানেই USMLE এর প্রিপারেশন নেয়াও শুরু করেছেন। কিভাবে? মেডিকেলে পড়াশোনা শুরু সময় ফিজিওলজি, এনাটমি আর বায়োকেমেস্ট্রির প্রথম চ্যাপ্টারগুলো যখন পড়া শুরু করেন, অটোমেটিকালি সেটা USMLE এর পড়া হয়ে যায় কারন এগুলো থেকে অনেক প্রশ্ন USMLE তে আছে। আমি যখন USMLE step 1 এর প্রিপারেশন নেই তখন ABC থেকে জেনেটিক্স চ্যাপ্টার টা অন্তত ২ বার পড়েছিলাম, একটা শব্দও বাদ দিয়েছি বলে মনে হয়না। অটোমেটিকালি আপনি USMLE পড়ছেন, সেটা যদি একটু ফাইন টিউনিং করা হয় তাহলে খুব ভাল হবে। একটা এক্সাম্পল দেইঃ Trans polyunsaturated fatty acid খারাপ নাকি cis polyunsaturated fatty acid খারাপ? জাস্ট এটা দিয়েই USMLE এর প্রশ্নব্যাংক UW একটা প্রশ্ন আছে। ABC biochemistry তে lipid চ্যাপ্টারে ফ্যাটি এসিডের টপিক্সের মধ্যে এটা পেয়ে যাবেন। তাহলে আপনি কি ফার্স্ট ইয়ারেই USMLE এর পড়া পড়েন নি?
১৭। আমি mbbs পাশ করেছি ১/২/৩/৪/৫ বছর হয়ে গেছে, আমার দ্বারা কি সম্ভব? শুনেছি ৫ বছরের বেশি হয়ে গেলে চান্স পাওয়া যায়না..
উত্তরঃ একটা রাস্তায় কেউ যখন একা হাটে তখন মনে হয় আমিই সবচেয়ে বড় হতভাগা, আমার চেয়ে অভাগা কেউ নেই, নাহলে এই রাস্তায় শুধু আমি কেন? আর কেউ নাই কেন? এত বড় রাস্তায় তো দিনের বেলাতেও একা ভয় লাগে। তবে সেই রাস্তায় যদি আমার মত আরও অনেকেই থাকে তাহলে কি ভয় লাগবে? ফ্রেশ গ্র্যাজুয়েটরাও যেমন USMLE দেয়, তেমনভাবে যাদের year of graduation বেশি হয়েছে তারাও দেয়। যদি আপনি USA citizen or green card holder হয়ে থাকেন, তাহলে আপনার এট লিস্ট একবার হলেও ট্রাই করা উচিত যদি আপনি ক্লিনিকাল লাইনে প্যাশনেট থাকেন। যদি year of graduation অলরেডি বেশি হয়ে থাকে তাহলে সেটা নিয়ে তো আর আমি কিছু করতে পারব না। বাট আমি যেসব দিকে কিছু করতে পারব সেগুলো নিয়ে ভাবা উচিত, সিভির ওয়েট বাড়ানোর অনেক রাস্তা আছে, সেগুলো বাড়াতে হবে। দুঃখজনকভাবে যেটা আমার হাতে নেই সেটা নিয়ে চিন্তায় শেষ হয়ে যাই, আমার হাতে যেগুলো আছে সেটা নিয়ে ভাবিনা। আমার USMLE step 1 এর কোচিংয়ে অন্তত ৬০% স্টুডেন্ট আপনার চেয়েও সিনিওর, তাদের অনেকেই জব করে, ২/৩ টা বাচ্চার মা, অনেকের year of graduation ৭/৮/৯/১০/১৫ বছর। সো এই রাস্তায় আপনি একা না, আপনার অনেক সঙ্গী আছে।
১৮। USMLE দিতে অনেক টাকা লাগে, আমার তো অত টাকা নেই...
উত্তরঃ USMLE দিতে নাহয় টাকা লাগে, বাট USMLE সিস্টেমে পড়তে তো টাকা লাগেনা। অনলাইনের যুগে সব রিসোর্স এভেইলেবল। টেলিগ্রাম এপসে সব পাওয়া যায়। ধরে নিলাম এক্সামে অনেক টাকা লাগে, কিন্তু প্রিপারেশন নিতে তো টাকা লাগেনা। USMLE এর প্রতি ভালবাসা আছে, ফেসিনেশন আছে, বাট আমি টাকার জন্য USMLE পড়তে পারতেছিনা, এই কথাটা ট্রু না। আমরা USMLE তে যা পড়ি সবই হাতের কাছেই আছে, যদি ফাইনানশিয়াল ক্রাইসিস থাকে, তাহলে অন্তত ভাল করে পড়াশোনা করে প্রিপারেশন শেষ করা যায়। USMLE মেন্টরশিপে দেখেছি যারাই প্রিপারেশন শেষ করতে পেরেছে, কিভাবে যেন তাদের টাকা ম্যানেজ হয়ে যায়, সো আপনিও নিশ্চিন্ত থাকুন, প্রিপারেশন কমপ্লিট হলে আল্লাহ কিভাবে আপনার টাকা ম্যানেজ করে দিবেন নিজেও বুঝবেন না, এটা একটা মিরাকল। আপনি ফিজিওলজি, এনাটমি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি বা মাইক্রো ফার্মা ভাল করে পড়েন, নিশ্চই এগুলো ভাল করতে পড়তে টাকা লাগেনা, এই কাজটা করেন। বাকিটা নাহয় পরে দেখা যাবে। যদি আপনি USMLE না দেন, তাহলে এই পড়াগুলো লস প্রজেক্ট? বেশি পড়ে, ভাল করে পড়ে কি আপনার লস হয়ে গেল নাকি?
১৯। USMLE অনেক কঠিন, আমাকে দিয়ে কি হবে? আমার বেসিক একেবারেই কম, শূন্যের কাছাকাছি, আমি কিভাবে USMLE এর মত কঠিন এক্সামে পাশ করব?
উত্তরঃ যদি USMLE কঠিন হয়েও থাকে, তাহলেও বলব এই কঠিন জিনিসটাকেই সবাই সহজ করতেছে। বহু স্টুডেন্ট আছে যারা গত ৪/৫/৬/৭ বছর বইয়ের ধারেকাছেও ছিল না, তারাও পড়াশোনা করার মাধ্যমে প্রিপারেশন সহজ করেছে। বিশ্বাস করেন প্রফে আমরা যে পরিমান স্ট্রেসে থাকি, একেকটা প্রফের আগে যে পরিমান পড়াশোনা করি, USMLE এর পড়াশোনা তার চেয়ে বেশি কঠিন নয়। USMLE তে যেটা কঠিন সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেইন করা। ঈমানের যেমন আপস এন্ড ডাউন হয়, এখানেও রেগুলারিটির আপস এন্ড ডাউন হয়, লেগে থাকতে হয় বিধায় আমরা হতাশ হয়ে যাই। এক্সামগুলো পাশ করার পর রেসিডেন্সি এপ্লিকেশনের সময়টা হচ্ছে অনেক স্ট্রেসফুল, বাট আমি এখন কথা বলতেছি এক্সাম নিয়ে। এক্সামগুলো অতটা কঠিন না যতটা আমরা ভাবি, আমি অন্তত তাই মনে করি।
১। ফার্স্ট/থার্ড/ফাইনাল ইয়ার থেকে প্রিপারেশন নিতে চাইলে কীভাবে শুরু করব?
উওর : আমিন ভাইয়া যখন যে সিস্টেম পড়াবে, আপনি আপনার ফোর্থ ইয়ারের বই থেকে সেটা পড়বেন। যেমন ধরুন এখন আমিন ভাইয়ার কোচিং এ রেনাল সিস্টেমের ক্লাশ হচ্ছে। আমিন ভাই প্রথমে রেনাল এম্ব্রায়োলজি, এরপর রেনাল এনাটমি, এরপর রেনাল ফিজিওলজি, এরপর রেনাল প্যাথোলজি, এরপর রেনাল ফার্মাকোলজি পড়াবে। এভাবেই প্রতিটা সিস্টেম পড়ায়। রেনাল ফিজিওলজি পর্যন্ত আপনি ক্লাশ করবেন। আপনার যদি UWorld প্রশ্নব্যাংক কেনা থাকে তাহলে সেসব প্রশ্ন সল্ভ করবেন। প্যাথোলজি যখন পড়াবে তখন আপনি লেকচার ক্লাশ করবেন প্যাথোমা থেকে রেনাল প্যাথোলজি পড়বেন। এরপর রেনাল ফার্মা যখন পড়াবে তখন ভাইয়ার ফার্মা ক্লাশ করবেন। সাথে UWorld অবশ্যই পড়তে হবে। মনে হতে পারে অনেক পড়া, আসলে আপনি যদি রেগুলার স্টাডি করেন, জাস্ট একটা বছর এভাবে পড়লে আপনার নলেজের লেভেল অন্যরকম হয়ে যাবে। সত্যিকার অর্থে USMLE তে মেইনলি ফোর্থ ইয়ারের পড়াশোনাই বেশি করানো হয়। আমার USMLE Step 1 কোচিং এ ৩০-৪০% হচ্ছে ফোর্থ ইয়ারের স্টু ডেন্ট। তারা একসাথে কলেজের পড়াশোনা করে এবং আমার কোচিং এ ক্লাশ করে। যখন আমার কোচিং এ ক্লাশ করে তখন কলেজের পড়াশোনা এবং আইটেম অটোমেটিকালি কাভার হয়ে যায়।
২। ২০২৪ এর পর নাকি বাংলাদেশ থেকে USMLE দেওয়া যাবে না, এটা কি সত্যি?
উত্তরঃ সংসদে ইতিমধ্যে মেডিকেল এক্রেডেটেশন বিল উঠেছে। এছাড়া USA মেধা ও শিক্ষার বিষয়ে সবসময়ই উদার,তার জন্য এটা নিয়ে দশ্চি ু ন্তার কিছু নেই। পড়া চালিয়ে যাওয়া জরুরী।
৩। এমবিবিএস লেভেলে কোন সাপ্লি থাকলে কিংবা আন্ডারগ্রেডে মার্কস কম থাকলে সমস্যা আছে কিনা?
উত্তরঃ কোন সমস্যা নেই।
৪। পারসোনালি কারো যদি কোনো দরারোগ্য ব্যাধি থাকে সমস্যা হবে কিনা?
উত্তরঃ কোন সমস্যা নেই।
৫। USMLE এর ক্ষেত্রে ম্যারিটাল স্ট্যাটাস কি ম্যাটার করে কিনা? ডিভোর্সি হলে কোনো সমস্যা হবে কি? সেক্ষেত্রে ডকুমেন্টস কিভাবে রেডি করবো?
উত্তরঃ এসব কোন সমস্যা নয়, ডকুমেন্টস চাওয়া হয়না।
৬। USMLE দেওয়ার ক্ষেত্রে প্রাইভেট মেডিকেল না সরকারী মেডিকেল এটা ম্যটার করে কিনা?
উত্তরঃ প্রাইভেট নাকি সরকারী, এসব নিয়ে শুধু বাংলাদেশেই বড়াই করা যায়, ভেদাভেদ করা যায়। দেশের বাইরে কিংবা ভেতরে পোস্টগ্রাডের জন্য এগুলোর কোনো গুরুত্ব নেই।
৭। বিসিএস ক্যাডার হিসেবে চাকরিরত আবস্থায় USMLE দিতে পারবে কিনা?
উত্তরঃ অবশ্যই দেয়া যাবে। আমাদের USMLE Step 1 কোচিং এ অনেক বিসিএস ক্যাডার আছে যারা বিসিএস জব করছে, যারা USMLE Step 1 এর প্রিপারেশন নিচ্ছে।
৮। আমেরিকায় কেউ না থাকলে কি এই পথে যাওয়া উচিত হবে কিনা?
উত্তর: USMLE বিশ্বব্যাপী মেডিকেল স্টু ডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় পরীক্ষা, এতে আমেরিকান নাগরিক বা অনাগরিকদের কোনো বৈষম্য নেই। তবে কারো ভিসা/গ্রীনকার্ড থাকলে সে কিছু ব্যাপারে এগিয়ে থাকে।
৯। কোন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে মেল ফিমেল ম্যাটার করে কিনা?
উত্তরঃ না, এরকমটা হবার সুযোগ নেই।
১০। পরীক্ষা দেওয়ার জন্য আমার মেডিকেল কলেজকে কি WDMS এর লিস্টেড হতেই হবে?
উত্তরঃ ইয়েস।
১১। কেউ যদি মাঝারি মানের ছাত্র হয় তবে এই পরীক্ষা দেওয়া উচিত হবে কিনা?
উত্তরঃ ছাত্রের মানের চেয়েও পরিশ্রমী হওয়া গুরুত্বপূর্ণ। যে পরিশ্রমী এবং অধ্যাবসায়ী তার জন্যেই USMLE.
১২। USMLE করলে বাংলাদেশের কোন পরীক্ষা বা অন্যান্য কোন পরীক্ষায় কি কোন উপকার পাওয়া যাবে?
উত্তরঃ বর্তমানে বাংলাদেশের রেসিডেন্সি এবং এফসিপিএস পরীক্ষায় বেসিক থেকে প্রচুর প্রশ্ন আসে। USMLE তে প্রধানত বেসিক সাবজেক্টগুলোর উপরে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেওয়া হয়। এজন্য যারা এই পরীক্ষার প্রস্তুতি নেয় তারা বাংলাদেশের যেকোন পরীক্ষায় সহজে পাশ করে যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাস্তব জীবনে ক্লিনিকাল কেস ম্যনেজ করতে যে ধরণের জ্ঞান লাগে সেটাই আপনি USMLE তে পাবেন। আমি নিজে এবং আমার কোচিং এর অনেক স্টু ডেন্টই এফসিপিএস পার্ট ১ এবং রেসিডেন্সিতে চান্স পেয়েছে যেগুলোর জন্য আলাদা কোন কোচিং করতে হয় নি, USMLE এর নলেজ যথেষ্ট হয়েছে।
১৩। MBBS করার অনেক পরে পরীক্ষা দেওয়া যাবে কিনা? পরীক্ষা দিলেও রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা কতটুকু?
উওর: fresh graduate এর চাহিদা বেশি থাকে। Fresh graduate বলতে Internship শেষ করার ৫ বছরের মধ্যে Year of graduation (YOG) যত বেশি হয় তত রেসিডেন্সি ম্যাচিং এর সম্ভাবনা কমে। তবে এটা এড়ানোর বিভিন্ন উপায় রয়েছে। সরাসরি বলাটা কঠিন যে রেসিডেন্সি পাবার সম্ভাবনা নেই।
১৪। কিভাবে চেক করবেন আপনার মেডিকেল WDOMS enlisted কি নাহ?
উওর : www.wdoms.org এখানে চেক করুন। wdoms sponsored কিনা সেটা চেক করতে- country, city, operational yes ও নিজের মেডিকেলের নাম select করে sponsor note এ ক্লিক করলেই পেয়ে যাবেন।
১। একজন মধ্যম মানের শিক্ষার্থী হিসেবে কীভাবে UWorld এর proper use কীভাবে করা যায়?
উত্তরঃ UWorld থেকে সিস্টেম হিসেবে প্রশ্ন সলভ করলে ভাল। যখন যে প্রশ্ন পড়বেন সেটা ওই মুহূর্তে First Aid থেকে পড়ে নিবেন। এভাবেই UWorld এর সব প্রশ্ন শেষ করবেন। শুরুর দিকে অনেক পেইন লাগবে। বাট কষ্ট করে ২ বার UWorld শেষ করলে তখন সব সহজ হয়ে যাবে, এভাবেই সবাই পাশ করে।
২। UWorld কিভাবে পাবো ও পড়বো? শুরু থেকেই কি সাবস্ক্রিপশন নিতে হবে?
উত্তরঃ UWorld অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে কিনতে হবে। কেনার পর আপনি সিস্টেম ওয়াইজ পড়তে পারেন, সাবজেক্ট হিসবেও পড়তে পারেন। শুরু থেকেই সাবস্ক্রিপশন নিলে ভাল। যারা USMLE দিবে তাদের শুরু থেকেই অনলাইনে কিনে ফেলা উচিত।
৩। Uworld এর কোয়েশ্চেন গুলো তে যেই explanation থাকে এগুলা কিভাবে আমরা নোট এপ্লাই করব?
উওর: মখুস্থ করার প্রয়োজন নেই, কিন্তু খুব ভালোভাবে বুঝে পড়তে হবে এবং গুরুত্বপূর্ন বিষয়গুলা নোট করতে পারলে ভালো।
১। আপনাদের কোচিং সিস্টেম কী?
উত্তরঃ USMLE তে এমবি বি এসে র একে বারে ফার্স্ট ইয়ার থে কে ফাইনাল ইয়ার পর্যন্ত সবকি ছু কনসে প্টচুয়াল ওয়ে তে পড়তে হয়। আমরাও এভাবে শতভাগ কনসে প্ট ক্লি য়ার করে পড়ান োর ট্রাই করি এবং স্টূ ডে ন্টরা শতভাগ সে টিসফাইড আলহামদলিু ল্লাহ।
স্টূডেন্টদের যেন পেমেন্ট দিতে প্রবলেম না হয় তাই USMLE step 1 এর সবকিছুকে বিভিন্ন কোর্সে ভাগ করেছি। ওয়েবসাইটে USMLE step 1 এ অনেকগুলো কোর্স আছে। প্রতিটা কোর্সের পেমেন্ট আলাদা, আপনি কোর্সের উপর ক্লিক করলেই সব ইনফো দেখতে পারবেন। উদাহরন হিসেবে বলছি, ইমুনোলজি কোর্সের উপর ক্লিক করলে ইমন ু োলজি নিয়ে সব ইনফো পাবেন, মাইক্রোবায়োলজির উপর ক্লিক করলে মাইক্রো নিয়ে সব ইনফো পাবেন। এভাবে সবগুলো কোর্সের জন্য Show more এ ক্লিক করলে সবগুলো কোর্স আসতে থাকবে। তাই ওয়েবসাইট ভিজিট করলে আপনি সব ইনফো পাবেন ইনশাআল্লাহ
এভাবে বিভিন্ন কোর্সে ভাগ করার কারনে স্ট্ূ ডেন্টদের অনেক সুবিধা হয়। একসাথে সব পেমেন্ট দিতে হয় না। যার যেটা ইচ্ছে হবে সেই কোর্স দিয়ে ক্লাশ স্টার্ট করতে পারবে। কেউ চাইলে ১ টা কোর্স করতে পারবে, কেউ চাইলে ২/৩ টা করতে পারবে। অর্থাৎ আপনার যতটা মনে চায় ততটা কোর্স করতে পারবেন। এমনও হতে পারে আপনি যে কোন একটা টপিক্সে বেশি উইক, আপনি ওয়েবসাইট থেকে শুধু ওই টপিক্সের কোর্স টা করতে পারবেন। আমার কোচিং এ সব কোর্স করা ম্যান্ডেটরি নয়। একটা কোর্স করার পর ভাল লাগলে অন্যগুলো করবেন। ভাল না লাগলে আর করবেন না। একসাথে পেমেন্ট দিতে হয়না বিধায় আপনার যে কোন ডিশিসন নিতে পারছেন। তাই আপনাদের সুবিধার্থে এভাবে ভাগ করেছি।
প্রতিটা কোর্সের সাথে এক্সাম দিতে পারবেন একেবারেই ফ্রি তে। আপনি ক্লাশ শেষ করে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। এক্সামে কত স্কোর পেয়েছেন, অন্যরা কত পেয়ছে, আপনার পজিশন কত, প্রতিটা প্রশ্নের এক্সপ্লানেশন সহ সবকিছু আছে, প্রায় UW এর মত সবকিছু। মনে হবে প্রোমেট্রিক সেন্টারে বসে এক্সাম দিচ্ছেন।
এভাবে একটার পর একটা কোর্স শেষ করলেই আপনার USMLE প্রিপারেশন কম্পলিট হয়ে যাবে। আপনার জার্নি শুভ হোক।
● আপডেটেড এবং লেটেস্ট লেকচার
● USMLE And Basic ক্লিয়ার হবে ১০০%
● সকল রিসোর্স কাভার করা হয়েছে
● একটানা ক্লাশ দেখার পর UW পড়বেন
● MBBS, Basic, USMLE, MRCP, PLAB, FCPS, MD যে কেউ ক্লাশ করতে পারবেন।
● ক্লাশ করলে ১০০% উপকৃত হবেন ইন্শাআল্লাহ
২। কোচিং এ কি যে কোন সময় এডমিট হওয়া যায়?
উত্তরঃ USMLE এক্সামের অনেকগুলো ইউনিক ক্যারেক্টার আছে। আপনি সারা বছর এক্সাম দিতে পারবেন। আমার কোচিংটাও যেহেতু USMLE কোচিং, তাই USMLE এক্সামের মত সারা বছর যে কোন টাইমে, যে কোন মাসে এডমিট হওয়া যায়।
৩। আমি USMLE দেব না, বেসিক ক্লিয়ার করতে চাই। USMLE কোচিং করলে হেল্প হবে?
উত্তরঃ USMLE এর পড়াশোনা এমন একটা নলেজ দিবে যেটা বেসিকের শতভাগ কাভার করে দেয়। এই বেসিক দিয়ে সব এক্সামে পাশ করা যায়। USMLE দিবেনা এরকম অনেক স্টূ ডেন্ট আমার কোচিং এ ক্লাশ করেছে, তারা বাংলাদেশে থাকবে, তারাও দিনশেষে অনেক হ্যাপি USMLE স্টাইলে পড়াশোনা করতে পেরে।
৪। আমার যদি প্রফ থাকে বা কোন ঝামেলা থাকে তাহলে কি কোচিং ডিসকন্টিনিউ করতে পারব?
উত্তরঃ আমি সব ফি একসাথে নেই না। কোর্সভিত্তিক ফি নেই, তাই যে কোন সময় এডমিট হওয়া যায় আবার বিপদে পড়লে ডিসকন্টিনিউ করা যায়। এটা আমার কোচিং এর অন্যতম বড় সুবিধা। আমি যদি সব পেমেন্ট একসাথে নিয়ে নেই, এরপর যদি আমি ফাকিবাজি করি, খারাপ পড়াই তাহলে তো চাইলেও আর ডিসকন্টিনিউ করা যায়না, সব টাকা একসাথে নিয়ে আপনাকে আটকে ফেললে সেটা খুবই খারাপ, তাই আমি একসাথে ফি নেইনা যেন আপনি বিপদে পড়লে ব্রেক নিতে পারেন। প্রফ থাকতে পারে, টার্ম থাকতে পারে, কত বিপদ আপদ আসতে পারে। বিপদ তো আর বলে কয়ে আসেনা। তাই আমাদের কোচিং এ যে কোন টাইমে এডমিট হওয়া যায়, আবার ডিসকন্টিনিউ করা যায়।
৫। আমি কি যে কোন এক টা কোর্সে এডমিট হতে পারব?
উত্তরঃ অবশ্যই পারবেন। আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে এডমিট হতে পারবেন।
৬। কোন ডেমো ক্লাশ দেখার সুযোগ আছে কিনা?
উত্তরঃ আমরা বিশ্বাস করি একটা বা দইটা ক্লাস করে যাচাই করা কঠিন। এজন্য আমরা এই ধরণের প্রথাগত কোন ফ্রি ক্লাস নেই না। এজন্য আমাদের ওয়েবসাইটে অনেক লেকচার আপলোড দেওয়া আছে। সবগুলো দেখে যাচাই করতে পারেন। ২/১ টা ক্লাশ করে কাউকে বঝা যায়না, এটা মেন্টর বাছাই করার একটা ভু ল পদ্ধতি।
৭। এই কোচিং কী সব কাভার করবে? কোচিং এর পাশাপাশি অন্য কিছু পড়া লাগবে কিনা?
উত্তরঃ কোচিং এ UW, First aid, Pathoma, BRS, BNB, Kaplan রিসোর্স কাভার করি। তার মানে USMLE তে যেসব রিসোর্স লাগে সবই কাভার করা হয়। এজ এ স্টূ ডেন্ট, আপনাকে কোচিং এর পাশাপাশি শুধু UW, First aid, Pathoma পড়তে হবে।
৮। Step 2 এর জন্য কী অন্য কোথায় কোচিং করতে হবে?
উত্তরঃ USMLE Step 1 ভাল করে পড়লে Step 2 তে অনেকটাই সহজ হয়ে যায়। তবে আমি স্বল্প পরিসরে step 2 এর কোচিং চালু রেখেছি, সেখানেও step 1 পাশ করে আমার অনেক স্টুডেন্ট ক্লাস করে থাকে।
৯। ক্লাশ টাইমে কি ক্যামেরা অন করে থাকা লাগে?
উত্তরঃ ক্লাশের সময় ক্যামেরা অন করা লাগেনা।
১০। পড়ার জন্য যে ম্যটেরিয়ালস লাগে, বই, প্রশ্ন ব্যাংক অনলাইন সাবস্ক্রিপশন এগুলো কোথায় পাব?
উত্তরঃ বই কিনবেন নীলক্ষেত থেকে, আর প্রশ্নব্যাংক অনলাইনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিনতে হয়।
১১। ফোর্থ ইয়ার শুরু করেই কলেজ আর কোচিং এর পড়া প্যারালালি পড়তে চাচ্ছি, সেক্ষেত্রে এটা কি সম্ভব কিনা বা কিভাবে আগালে ভালো হবে আপনার মতে?
উত্তরঃ কোচিং এ যখন যে সিস্টেম পড়বেন, আপনি আপনার ফোর্থ ইয়ারের বই থেকে সেটা পড়বেন। যেমন ধরুন, এখন ওয়েবসাইট থেকে আপনি রেনাল সিস্টেমের ক্লাশ করছেন। প্রথমে রেনাল এম্ব্রায়োলজি, এরপর রেনাল এনাটমি, এরপর রেনাল ফিজিওলজি, এরপর রেনাল প্যাথোলজি, এরপর রেনাল ফার্মাকোলজির ক্লাশগুলো করবেন। আপনার যদি UWorld প্রশ্নব্যাংক কেনা থাকে তাহলে সেসব প্রশ্ন সল্ভ করবেন। সাথে আপনার ফোর্থ ইয়ারের বইগুলো পড়বেন। মনে হতে পারে অনেক পড়া, আসলে আপনি যদি রেগুলার স্টাডি করেন, জাস্ট একটা বছর এভাবে পড়লে আপনার নলেজের লেভেল অন্যরকম হয়ে যাবে। সত্যিকার অর্থে USMLE তে মেইনলি ফোর্থ ইয়ারের পড়াশোনাই বেশি করানো হয়। আমার USMLE step 1 কোচিং এ ৩০-৪০% হচ্ছে ফোর্থ ইয়ারের স্টূ ডেন্ট। তারা একসাথে কলেজের পড়াশোনা করে এবং আমার কোচিং এ ক্লাশ করে। যখন আমার কোচিং এ ক্লাশ করে তখন কলেজের পড়াশোনা এবং আইটেম অটোমেটিকালি কাভার হয়ে যায়।
১২। কোচিং ছাড়া পাশ সম্ভব কি? হলে কীভাবে?
উত্তরঃ অবশ্যই কোচিং ছাড়াও পাশ সম্ভব। উপরে UWorld যেভাবে পড়তে বলেছি সেভাবে পড়লেই হবে। রেগুলার স্টাডি করতে হবে, এটাই আসলে মেইন চ্যালেঞ্জ। তবে কোচিং বা কোন মেন্টর আপনার পথ টা সহজ করে দিতে পারে। কিভাবে পড়লে ভাল হবে সেটা বলে দিতে পারে, কন্টিনিউয়াসলি আপনাকে মনিটর করতে পারে যেগুলো আপনার এই জার্নিকে সহজ করে দিবে।
১৩। ভাইয়া আমার যেহেতু ব্যাসিক এ গ্যাপ আছে আগে কি তাহলে ব্যাসিক ক্লিয়ার করবো তারপর ভর্তি হবো?
উওর : কোচিং করবেনই তো বেসিক শক্ত করতে।
১। USMLE করলে USA তে সাথে সাথে ভিসা পাওয়া যায়? পাওয়া গেলে বাবা মাকে নিয়ে যাওয়া যাবে নাকি শুধু স্পাউজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য? আর সিটিজেনশিপ পেতে কতো সময় লাগে?
উত্তরঃ ভিসা প্রসেস সম্পূর্ণ স্বতন্ত্র একটা প্রসেস। এর সাথে USMLE এর কোন সম্পর্ক নেই। তবে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাগজপত্র জমা দিতে পারবেন এবং এটা আপনার ভিসা প্রসেসকে সহজ করবে, তবে এটা কোন নিশ্চয়তা দেয় না। আর আপনার নিজের ভিসা হয়ে গেলে ডিপেন্ডেন্ট ভিসায় আপনার মা বাবা কিংবা স্পাউসের জন্য আবেদন করতে পারবেন। তবে সম্পূর্ণ ভিসা প্রসেস অনেক জটিল এবং এক পোস্টে লিখে বোঝানো কঠিন। এগুলোর জন্য ইউটিউব এবং ইন্টারনেটের অন্যান্য সোর্স থেকে সাম্প্রতিক তথ্য নিলে ভাল হয়।
২। USA তে আগে থেকে আত্মীয় থাকলে কোনো সুবিধা আছে কিনা?
উত্তরঃ আত্মীয় থাকলে থাকা & খাওয়ার খরচ কমে যায়। এর বাইরে তারা যদি ফার্স্ট ডিগ্রী রিলেটিভ হয় তবে তারা ভিসার জন্য আবেদন করতে পারে শর্তসাপেক্ষে।
৩। ডক্টর হয়ে যাওয়ার পরে ওখানে কোনো রিসার্চ ফিল্ডে কাজ করা যায়, নাকি শুধু ডাক্তারি করতে হবে? আর ওয়ার্কিং আওয়ার কত?
উত্তরঃ অবশ্যই কাজ করা যায়। যারা ক্লিনিশিয়ান তারা রোগী দেখা এবং রিসার্চ এক সাথেই করতে পারবেন। এটাকে আমেরিকা এনকারেজ করে। যারা দইটাই ু করে তারা ইনকাম এবং প্রফেশনাল অবস্থান দইু দিকেই এগিয়ে থাকেন।
৪। USCE তে রোটেশন(হ্যান্ডস অন) করার এক্সপেন্স কেমন?
উত্তরঃ এক্সপেন্স সব জায়গায় সমান নয়। ফ্রি তে কিছু পাওয়া যায় যেগুলো বিভিন্ন প্রোগ্রামের ফিজিশিয়ানদেরকে ইমেইল করে পেতে হয়। সেসব ক্ষেত্রে ওদের কিছু প্রসেসিং ফি লাগতে পারে। আবার কিছু রোটেশন পাওয়া যায় এজেন্সীর মাধ্যমে যেগুলোতে অনেক ফি লাগে। কোথাও ১৫০০ ডলার, কোথাও ৩০০০ ডলার কোথাও এর চেয়ে কম বা বেশি। ফিক্সড বলা যায় না। বিভিন্ন ওয়েবসাইট ঘাটলে এসব ইনফো পাবেন।
৫। MBBS এর কোন সময় এটা করলে ভালো হয়?
উওর: সবচেয়ে ভাল হয় কেউ যদি স্টু ডেন্ট অবস্থায় এসব রোটেশন করতে পারে। স্টু ডেন্টদেরকে ফিজিশিয়ানরা বেশি প্রায়োরিটি দেয়। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে এসব করতে পারলে অনেক ভাল হবে।
৬। USCE নিয়ে বিস্তারিত ইনফোর কোন ভিডিও সাজেস্ট করতে পারেন (বাংলাদেশ থেকে রোটেশন এ গেছে এমন কারোর থেকে ফার্স্টহ্যান্ড ইনফরমেশন পেলে ভালো হয়)
উওর : বিভিন্ন ফেসবকু গ্রুপে খোজ করতে পারেন। যেসব সিনিওর-রা রোটেশন করেছেন তাদের সাথে আলোচনা করতে পারেন।
৭। বেটার LOR এর জন্য কি করা যেতে পারে?
উওর: বেটার LOR এর জন্য রোটেশনের সময় খুব প্রো-একটিভ থাকতে হবে। রাইট টাইমে হস্পিটালে যেতে হবে, ফিজিশিয়ান যদি কোন টাস্ক দেয় সেটা খুব ভালভাবে করার ট্রাই করতে হবে। যদি কিছু প্রেজেন্ট করার স্কোপ পাওয়া যায় তাহলে সেটা লফে নিতে হবে। যিনি লেটার দিবেন তাকে ইম্প্রেস করতে পারলে ভাল লেটার পাওয়া পসিবল।
৮। কোন স্টেপে কেউ ফেল করলে পরবর্তী করণীয় কি?
উওর :প্রতিটা স্টেপ এই রিএপিয়ার করার চান্স আছে।
৯। পরীক্ষা কত বার দেয়া যায়?
উওর : প্রতিটা স্টেপ ম্যাক্সিমাম 4 বার দেয়া যায়। but YOG(year of graduation) বেশি হলে রেসিডেন্সি পেতে কষ্ট হয়।
১০। USMLE নিয়ে কিছু জনপ্রিয় মিথ্যা কথাঃ